তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর বলেছেন, বাংলাদেশ আজ উল্টো পথে হাঁটছে। সকল ক্ষেত্রে তৃণমূলকে অবজ্ঞা করা হচ্ছে। চলছে অযোগ্যতার মহাউৎসব। তাছাড়া এক ধরণের তোষামোদি সংস্কৃতিতে পরিচালিত হচ্ছে রাষ্ট্র।

সোমবার জাতীয় প্রেসক্লাবে কামরুল ইসলাম সিদ্দীক মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ড. বেগম জাহানারা, এলজিডি'র সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল হাসান, পিডিবি'র সাবেক চেয়ারম্যান খিজির খা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিআইএস মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম সিদ্দীক। সভায় বক্তরা গভীর শ্রদ্ধার সঙ্গে উন্নয়ণ ব্যক্তিত্ব কামরুল ইসলাম সিদ্দীককে স্মরণ করেন।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই