রাজধানীতে ডিবি পুলিশ ও ছিনতাইকারীদের মধ্যে সংঘর্ষে এক ছিনতাইকারী নিহত হয়েছে। রমনা থানা জানায়, বৃহস্পতিবার ভোর চারটার দিকে হাতিরঝিল রেড ক্রিসেন্টের পাশে এ ঘটনা ঘটে।
তবে ৩০ বছর বয়সী এই নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
ডিবি পুলিশ গোপন খবরের ভিত্তিতে হাতিরঝিল রেড ক্রিসেন্টের পাশে অভিযান চালায়। এসময় ছিনতাইকারীদের সঙ্গে ডিবি পুলিশের গুলি বিনিময় হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ ওই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





