চট্টগ্রামের মিরসরাই উপজেলার মছজিদ্দা এলাকা থেকে অস্ত্রসহ স্থানীয় যুবলীগ ক্যাডারকে আটক করেছে পুলিশ।
আটককৃত ক্যাডারের নাম মঈনুল হাসান রিমু (২৫)। এই সময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে তাকে আটক করা হয়।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সে যুবলীগের নয়। সে একজন সন্ত্রাসী।’
এসএইচ





