লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করায় এরশাদুল ইসলাম নামে এক বখাটের ১ বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার দুপুরে ওই উপজেলার এসিল্যাণ্ড ও ভ্রাম্যমান আদালতের বিচারক মামুন ভূইয়া এ আদেশ দেন।

এরশাদুল ইসলাম চলবলা ইউনিয়নের বারজান গ্রামের আব্দুল মজিদের পুত্র বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উক্ত্যক্ত করত বখাটে এরশাদুল ইসলাম। বুধবার ওই ছাত্রীর শরীরে হাত দিলে স্থানীয় লোকজন বখাটে এরশাদুল ইসলামকে আটক করে পুলিশে দেয়।

পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত এরশাদুলকে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।

নুরনবী/এমবি