স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মধ্যস্থতায় সুন্দরবনের আরেকটি ‘বনদস্যু’খোকা বাবু বাহিনী অস্ত্র-গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় ওই গ্রুপের ১২ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
বরিশাল র্যাব-৮ এর কার্যালয়ে আত্মসমর্পণ অনুষ্ঠান চলছে।
এতে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র জমা দেন দস্যু দলের সদস্যরা।
র্যাব হেফাজতে ইতিমধ্যে তারা ২২টি বন্দুক ও ১ হাজার রাউন্ড গুলি জমা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে সুন্দরবনকে দস্যুমুক্ত করার চেষ্টায় যুক্ত হয় যমুনা টিভি। আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করে এ পর্যন্ত বেশ কয়েকটি দস্যু বাহিনীকে আত্মসমর্পণে সহায়তা করে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।
আত্মসমর্পণকারী দস্যু বাহিনীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার আত্মসমর্পণ করে খোকা বাবু বাহিনী।
এমবি





