টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ৩ সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের শিবপুর গ্রামের অমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওমর, কাশেম ও সাদ্দাম। ঘটনাস্থল থেকে ১ টি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অস্ত্র উদ্ধারে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় তিনজন গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমএম