রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় মো. সাহিদ হোসাইন (৩৭) নামে এক মাছ ব্যবসায়ি ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকাল ৫টার দিকে মিরপুর ১১ ইসলামিয়া হাসপাতালসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাহিদ হোসাইন মাছ কিনতে কারওরান বাজার যাচ্ছিলেন। এ সময় ইসলামিয়া হাসপাতালসংলগ্ন সড়কে বসুমতি পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) শামীম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেড





