রাজধানীর মালিবাগে রেলক্রসিংয়ের কাছে একটি প্রাইভেট কার ও মিনিবাস সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
আজ (বৃহস্পতিবার) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতদের নিকটবর্তী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে, এ ঘটনায় কারও নিহত হবার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীসূত্রে আরও জানা যায়, সংঘর্ষে প্রাইভেট কারটির কিছুটা থেতলে যায়। অপরদিকে, মিনিবাস উপরের অংশ মাঝখান দিয়ে দুইভাগে ভাগ হয়ে যায়।
প্রাইভেট কারটির নাম্বার হলো ঢাকা মেট্রো গ ১৯৬০৫৩ এবং মিনিবাস নাম্বার হলো ঢাকা মেট্রো ছ ১১২৩৯২।
বেলা পোনে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনা স্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ছাড়া কাউকে দেখা যায়নি।
আইআর, কেবি
জাতীয়
মালিবাগে মিনিবাস-প্রাইভেট কার সংঘর্ষ
রাজধানীর মালিবাগে রেলক্রসিংয়ের কাছে একটি প্রাইভেট কার ও মিনিবাস সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।