করোনাভাইরাসের লক্ষণ নিয়ে মানিকগঞ্জে সুচিত্রা সরকার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ (২৯ মার্চ) রোববার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুচিত্রা সরকার হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের মুদি দোকানদার নিতাই সরকারের স্ত্রী।

মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, সুচিত্রা সরকার নামে এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি ৭ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া গত দুই দিন ধরে তার পাতলা পায়খানা শুরু হয়েছিল।

তিনি আরওবলেন, ৭ দিন আগে ওই নারীর শ্বশুর মারা যান। তার শেষকৃত্য অনুষ্ঠানে অনেক লোক সমাগম হয়েছিল। সেইখানে আসা কোনো ব্যক্তির কাছ থেকে তিনি আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা-তা নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। যত শিগগির সম্ভব তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

এমবি