জেলার নলছিটিতে ৩২০ বোতল ও ২০ লিটার তরল ফেনসিডিলসহ যুবলীগ নেতা নূরে আলম খানকে (৩৪) আটক করেছে র্যাব-৮।
উপজেলার তিমিরকাঠি দপদপিয়া ফেরিঘাটের পাশে মো. আল মামুন লাবুর বাড়ির সামনে থেকে বুধবার সকালে তাকে আটক করা হয়।
নূরে আলম দপদপিয়া গ্রামের মো. আব্দুল ওহাব খান এর ছেলে ও দপদপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
উপজেলার তিমিরকাঠি দপদপিয়া ফেরিঘাটের পাশে মো. আল মামুন লাবুর বাড়ির সামনে মাদক কেনাবেচা হচ্ছে— এমন খবরের ভিত্তিতে বরিশাল র্যাব-এর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের তথ্যের ভিত্তিতে তিমিরকাঠির মাহফুজ খানের ঘেরের পশ্চিম পাশে পানির মধ্যে ডুবিয়ে রাখা দু’টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ৩২০ বোতল ফেনসিডিল এবং একটি কন্টেইনারের মধ্যে ২০ লিটার (২০০ বোতল) তরল ফেনসিডিলসহ সর্বমোট ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নলছিটি থানার ওসি এস এম মাসকসুদুর রহমান জানান, নূরে আলমের বিরুদ্ধে র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক আবদুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। বুধবার সকালে নূরে আলমকে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।
এমকে





