ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় আজ (রোববার) কোনো লোডশেডিং নেই। ফলে এসব এলাকার গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশা করছে ডিপিডিসি।
রোববার (৩০ অক্টোবর) ডিপিডিসি’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটি জানায়, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোড শেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময় সময় সবাইকে ডিপিডিসি'র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
এদিকে ডিপিডিসি’তে লোডশেডিং না হলেও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো) তাদের লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে।
এবিএস





