পাবনা জেলার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা লিলি বেগম (৫০) ও তার ছেলে রমজান আলীর (৩০)মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাস দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিজ ঘরে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে রমজানের হাত লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে যান মা লিলি বেগম। ছেলের শরীরে হাত দেওয়ামাত্র তিনিও বিদ্যুতায়িত হন।

একপর্যায়ে বাড়ির অন্য সদস্যরা মেইন সুইচ বন্ধ করে মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর