লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বালু বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলেপ উদ্দিন (৫৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নামুড়ি মহিষাশ্বহর বাইপাস সড়কের ম্যালম্যালির বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জিয়াল্লাহ মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বর নামুড়ি বাইপাস সড়কে হয়ে বাজারে যাচ্ছিলেন আলেপ উদ্দিন। এ সময় বালু বোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলেপ উদ্দিন। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করে পুলিশে সোপর্দ করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নুরনবী/এমবি