মুন্সীগঞ্জ সদরের ডিঙ্গাভাঙ্গা এলাকায় ৬ কেজি গাঁজাসহ ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক ও গাঁজাগুলো উদ্ধার করা হয়।
ফারুক সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে আবুল হাসেমের ছেলে।
নারায়ণগঞ্জস্থ র্যাব-১১ ক্যাম্পের এএসপি শিবলী সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার আবুল হাসেমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরের ভেতর তল্লাশি চালিয়ে ওই গাঁজাগুলো পাওয়া যায়।
পরে এ ঘটনায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে আবুল হোসেনের ছেলে ফারুককে আটক করা হয়। তবে আবুল হোসেনকে র্যাবের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
এসএইচ





