ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে বৃহস্পতিবার মধ্য রাত থেকে ফেরি পারাপার বন্ধ রয়েছে।


এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন ৯ শতাধিক যাত্রী নিয়ে ১২টি ফেরি নোঙর করে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি শুক্রবার সকালে জানান, রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া বাতি দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ১২টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।

তিনি আরও জানান, শিমুলিয়া ঘাটে যানবাহন বোঝাই একটি ও কাওরাকান্দি ঘাটে থেকে আরও একটি ফেরি ছাড়ার অপেক্ষায় রয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক, বাসসহ, ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবহনের সংখ্যাও বাড়তে শুরু করেছে।

এমএম