বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিমানের হজযাত্রীরা যাতে কোনো ধরণের বিড়ম্বনার শিকার না হন সে বিষয়ে বিমান বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিমানের সিডিউলসহ হজযাত্রী পরিবহনে কোনো ধরনের বিড়ম্ভনা আছে কিনা তা দেখতে শনিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
মন্ত্রী বিমানের জন্য অপেক্ষমান হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বিমানের কাস্টমার সার্ভিসসহ আন্তর্জাতিক কাউন্টার ঘুরে দেখেন। এ সময় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





