বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে একটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে ‘ঘুমিয়ে পড়া’ এক আনসার সদস্য নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। নিহত আল আমিন হোসেন (৪০) একই উনিয়নের উমারের পাড় এলাকার আবদুল মালেকের ছেলে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের মুরারবাড়ি সদ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে পালন করছিলেন আল আমিন। এ সময় চেয়ারে ঘুমিয়ে পড়লে অসাবধানতাবশতঃ হাতে থাকা রাইফেলের ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে তার শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান।’

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াইল আহসান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এআই