চাঁদপুরে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক ব্যক্তি।
আজ (১৭ ডিসেম্বর) সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার দেবপুরে গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দন জানান, পারিবারিক কলহে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।
এমবি





