রাঙামাটির দূর্গম বাঘাইছড়ি উপজেলায় পাঁচ ছাত্রলীগের নেতা-কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

আহতরা হলেন- ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. পারভেজ (২৩), মো. সাকিব (২২), মো. জীবন ১৯), সাধারণ সম্পাদক মো. খোকন (২৫) ও ছাত্রলীগকর্মী মোস্তফা এলমান।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রুবেল আলম গণমাধ্যমকে জানান- শুক্রবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বাচনী অফিসে যাওয়ার পথে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন স্থানীয় যুবদলের নেতা মো ফারুক ও মঈনুদ্দীন বাবুলের নেতৃত্বে যুবদলের কর্মীরা। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র ও রট দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা গুরুতর আহত ‍হয়।

খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ছুটে আগেই তারা পালিয়ে যায়। আহত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেড