ভোলায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৫ তম তিরোধন উৎসব উপলক্ষে মদন মোহন মন্দিরে সাড়ে ৬ বছর বয়সী এক শিশু পাঠকের ধর্ম আলোচনা ও ভগবত পাঠ অনুষ্ঠানে হাজারো ভক্তের ঢল নেমেছে ।
প্রথম শ্রেনিতে পড়ুয়া এ শিশু পাঠাকের নাম শ্রী পরমানন্দ দাস গোস্বামী । ডাক নাম নিত্যানন্দ । বাড়ি সাতক্ষিরা জেলায় । গতরাতে সোমবার এ অনুষ্ঠান শুরু হয় । আগামী কাল মঙ্গলবার শেষ হচ্ছে ।
এদিকে শিশু পাঠকের কন্ঠে ধর্মীয় আলোচনা শুনতে সকল ধর্মের মানুষ ভিড় জমাচ্ছেন । অনেকে এ শিশু পাঠককে এক নজর দেখতে ও ভিড় জমান ।
ভিড় সামাল দিতে মাল্টিমিডিয়ার মাধ্যমে বড় পর্দায়ও দেখানোর ব্যবস্থা করেছেন আয়োজকরা।
এসএইচ





