রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে নারীসহ তিন ডাকাতকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ১টি নকল পিস্তল, ২টি মোবাইল ও নগদ ১০হাজার উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করে হাজারীবাগ থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি মোবাইল সেট, একটি নকল পিস্তল ও ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমকে





