ভোলা সদর উপজেলার রাজাপুর মেঘনার ভাংগনে বিলিন হয়ে যাচ্ছে রামদাসপুর ঐতিহ্যবাহী ইসলামী দাখিল মাদ্রাসা।
গত ৪ বছরে রামদাসপুরের ৪টি ওয়ার্ড মেঘনা নদীর ভাংগনে বিলিন হয়ে গেছে। প্রায় ২০০০ পরিবার সর্বশান্ত হয়েছে। এছাড়া বিলিন হয়েছে প্রায় ৪০০০ একর ফসলী জমি।
ওই সব গরীব পরিবারের কেউ উচু রাস্তায় আবার কেউ বা স্থানীয় আদর্শ গ্রামে বসবাস করছে।
রামদাসপুর মাদ্রাসার সুপার বাদশা আলম জানান, মাদ্রাসাটি ১৯৬৫ সাল থেকে প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালত হয়ে আসছে। মাদ্রাসার কিছু অংশ মেঘনা গর্ভে চলে গেছে। এখন দুটি টিনসেড ঘর আছে। ঘর দুটি স্থানান্তর করার জন্য আদ্রাসার কোন নগদ টাকা নেই। তাই জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি।
ইআর





