ভোলায় যাত্রীবাহী দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকালে সদর উপজেলার ব্যাপারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর প্রায় ১ঘন্টা ভোলা-চরফ্যাশন সড়কে যানচলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ১০ টার দিকে আর এস এন্টার প্রাইজ নামের একটি গাড়ি দৌলতখান থেকে ভোলা সদরে আসছিলো। এসময় বিপরীত দিক থেকে জনি এন্টারপ্রাইজ নামের একটি বাস চরফ্যাশন যাওয়ার পথে ব্যাপারী বাজার এলাকায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই বাসের ড্রাইভারসহ অন্তত ৫০ জন যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা অশঙ্কাজনক রয়েছে।

কেএইচ