রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মামুন (৩০) নামের এক হোটেল কর্মচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
হাজারীবাগের সাদেক খান রোডের একটি বাসায় ভাড়া থাকেন তিনি।
মামুন জানান, বাসা থেকে তিনি বিমানবন্দর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। রেলস্টেশন এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি বাধা দেন।
এসময় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭-৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
আহত অবস্থায় পথচারী এরশাদ নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
এমকে





