কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা নামক মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার বয়ারী গ্রামের মোশারফ হোসেন (৫৫), কুশাবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তার (৪০), ‍আদিগ্রাম গ্রামের শাহীন (৪২), একই গ্রামের আবুল কাসেম (৪৫), সুড়সুড়ি গ্রামের অজ্ঞাত পরিচয়ের একটি শিশু (১২) এবং অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এমএনজে