বরগুনা জেলার আমতলী উপজেলার চুনাখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উজ্জ্বল কুমার সহাদেব (২৪) ও মনির (২৭)। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় পাওয়া যায়নি।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





