নওগাঁর রাণীনগর উপজেলার শিয়ালা, ইউনাইটেড, মধুপুর, কুজাইল, দেউলা, ঘোষগ্রাম, পালশা কৃষ্ণপুর, রাতোয়াল বিশ্বকবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়সহ আরো অনেক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকটের কারণে একই রুমে গাদাগাদি করে চলছে ছাত্র-ছাত্রীদের পাঠদান। কোন কোন স্কুলে শ্রেনীকক্ষ সংকটের কারনে ঝুঁকিপূর্ন ভবনে ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্টে তাদের শিক্ষা নিতে হচ্ছে।
জানা যায়, শিয়ালা উচ্চ বিদ্যালয়ে ৩১৯ জন ছাত্র-ছাত্রী, ইউনাইটেড ৪৩২ জন, মধুপুর ৩৫২ জন, কুজাইল ২৫৪ জন, দেউলা ২২১, ঘোষগ্রাম কফিলিয়া ৯০০ জন, পালশা কৃষ্ণপুর ৭১৪ জনসহ সব স্কুলে উপস্থিতি অবস্থান ভালো।
সরেজমিনে দেখা যায় উক্ত ৭টি স্কুলসহ আরো অনেক স্কুল দীর্ঘ দিন ধরে ভবন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কোন স্কুলে মাটির ভবন রয়েছে আবার কোন স্কুলে শ্রেণীকক্ষ সংকট রয়েছে। তাই স্কুল সংস্কারের অভাবে এই উপজেলার শিক্ষার মান দিনদিন কমে য়াচ্ছে। কোন স্কুলে সরকারি অনুদান আসে আবার কোন স্কুলে আসেনা। উক্ত ৭টি স্কুলই এম,পি,ও ভুক্ত। তবুও দীর্ঘদিন জাবৎ তেমন কোন উন্নয়নের ছোয়া পরেনি এই স্কুল গুলোতে। কোন স্কুলে বর্ষাকালে ছাত্র-ছাত্রীদের ক্লাস করার সময় ফুটো টিনের ফাক দিয়ে পড়ে বৃষ্টির পানি। বর্তমানে সবস্কুল গুলোতে ২হাজার ৮শত ৬০জন শিক্ষার্থী নিয়মিত পাঠগ্রহণ করছে।
স্কুল গুলো মানসম্পন্ন অবকাঠামো ও আসবারপত্র সংকটের কারণে অনেকটা নিরুপায় হয়ে ছাত্র-ছাত্রীদেরকে অনেক আগের পরিত্যাক্ত ঝুঁকিপূর্ণ কক্ষেই গাদাগাদি করে পাঠদান কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে শিক্ষকরা। তথ্য প্রযুক্তির এই আধুনিক যুগে এই স্কুল গুলোর অবকাঠামো দেখার যেন কেউ নেয়।
উক্ত স্কুল গুলোর প্রধান শিক্ষকরা জানান, বর্তমানে প্রত্যন্ত এলাকার এই বিদ্যাপিঠ অবকাঠামো সহ নানা সমস্যায় জর্জড়িত। কক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে পরিত্যাক্ত ভবনে বা স্কুলের বারান্দায় ও একই ক্লাসে গাদাগাদি করে পাঠগ্রহণ করতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। কক্ষ সংস্কার করতে না পারাই আমদের স্কুল গুলোর শিক্ষার মান দিনদিন কমে য়াচ্ছে। তাই স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এম,পিসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-নজর কামনা করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো: আব্দুল্লাহ আল মামুন জানান, এই স্কুল গুলোর ছাত্র-ছাত্রী অধিক সেই তুলনায় শ্রেণী সংকট ও পরিত্যাক্ত ভবনসহ বিভিন্ন সমস্যায় ঝর্ঝরিত তাই অতিশিঘ্রই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ভবনের বরাদ্দ হলে বা পরিত্যাক্ত ভবন সংস্কার করা হলে এই স্কুল গুলোর শিক্ষার মান উন্নয়ন হবে।
রাব্বী/জারিফ





