শার্শার শ্যামলাগাছি খুলনা- বেনাপোল কমিউটর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে বেনাপোলের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি খুলনায় যাওয়ার সময় শার্শার শ্যামলাগাছিতে পৌঁছালে ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেনের যাত্রী মিরাজ হোসেন জানান, শার্শার শ্যামলাগাছি আসলে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা সব একে অপরের গায়ে হুমড়ি খেয়ে পড়েন। এতে বেশ কিছু যাত্রী আহত হয়।
নাভারনের স্টেশন মাস্টার জানান, ট্রেনটির ২টি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা বেনাপোলের ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। মেরামতের পর পূনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
জেড





