সিরাজগঞ্জে মৃত ব্যক্তির নামে ১০ টাকা কেজি দরে চাল উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ওই ইউনিয়নের তালিকায় চারজন মৃত ব্যক্তির নাম দেখিয়ে তার নিজস্ব লোক দিয়ে চাল উঠিয়ে নেন বলে জানা গেছে।

মৃত ব্যক্তিরা হলেন- সাইফুল সরকার, মোহাম্মদ আলী, শহীদুল ইসলাম ও শুকর আলী।

siraj_deathrice (1)স্থানীয় ডিলার ফেরদৌসী খাতুন জানান, চেয়ারম্যানের স্বাক্ষরিত তালিকায় ৪ জন মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। মৃত সাইফুল সরকার, মোহাম্মদ আলী, শহীদুল ইসলাম ও শুকর আলীর নাম ওই তালিকায় রয়েছে। চেয়ারম্যান তার নিজস্ব লোক দিয়ে ওই চারজনের নামে ৩০ কেজি করে ১২০ কেজি চাল উঠিয়ে নিয়েছেন।

siraj_deathrice (2)এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বন্দীপ কুমার সরকার বলেন, ‘পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যানের দেওয়া তালিকায় ৪ জন মৃত ব্যক্তির নাম রয়েছে বলে জানতে পেরেছি। এছাড়া চেয়ারম্যান দুটি তালিকায় স্বাক্ষর করে জটিলতা সৃষ্টি করেছেন। বিষয়টি রোববার রিলিফ অফিসার ও ট্যাগ অফিসার তদন্ত করবেন। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

siraj_deathrice (4)এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ উদ্দিনের মোবাইলে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

জারিফ