পাবনার সাঁথিয়া উপজেলায় জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় আটক করে বুধবার তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনমথপুর গ্রামের মাদরাসা থেকে গোপন বৈঠককালে বিভিন্ন জেলার ১৪ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করা হয়।
আটকরা হলেন, পাবনা জেলার নাজিম, আকরাম, হাকিম, শহিদুল, দিনাজপুর জেলার কাশেম, সাত্তার, হেলাল, আন্তাজ, জুলফিকর, মাসুদ, শফিকুল এবং শিবির সমর্থক বেড়া থানার মিঠু, চাটমোহর থানার সুমন ও নাটোর জেলার তরিকুল ইসলাম।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
উল্লেখ্য, জামায়াতের শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর তার মরদেহ নিজ গ্রাম সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে দাফন সম্পন্ন হয়। ওই দিন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আসতে শুরু করে ওই গ্রামে।
এআই





