চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক-ভটভটি সংঘর্ষে অন্তত ১০জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত আছেন আরও ১০ জন।
আজ রবিবার সকালে উপজেলার জয়রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দামুড়হুদা-জীবন নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার কলিমউল্লাহ গণমাধ্যমকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ গিয়ে ঘিরে রেখেছে।
এমবি





