আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানায়, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৭ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৮ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এআর





