আজ শুক্রবার পবিত্র রমযানরে ২৯তম রোজা। সে হিসেবে সন্ধ্যায় যদি শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভা অনুষ্ঠানে কথা জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান। বাংলাদেশের কোথাও থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে, অথবা অন্য কোনো উপায়ে ইসলামিক ফাউন্ডেশনের কাছে জানানোর অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।
এমআর





