গত কদিনের টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল শুক্রবার সারা দিন টানা বৃষ্টির কারণে ঠাকুরগাঁও জেলা সদরসহ বিভিন্ন এলাকা ও টাঙ্গন নদী অববাহিকার গ্রামগুলো পানিতে তলিয়ে গেছে।

টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পাওয়া কয়েক হাজার বাড়ি পানির নিচে তলিয়ে যায়। এতে হাজার হাজার মানুষ বাড়ি ত্যাগ করে অন্য স্থানে আছরয় নেয়।

রোপা আমন ক্ষেতসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকার শতশত পুকুর পানির নিচে তলিয়ে যায়।

আরিফ/এমবি