এক নারীকে ধর্ষনের চেষ্টার দায়ে চট্টগ্রামের বোয়ালখালীতে তিন কিশোরকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি এ দণ্ডাদেশ দেন।

দণ্ড প্রাপ্তরা হল, নোয়াখালীর সেনবাগ উপজেলার জোড়তলা হাকিম আলী হাজি বাড়ির ছালে আহমদের ছেলে মো. রবিউল হোসেন রণি (১৮), খাগড়াছড়ি জেলার দীঘিনালা অনাথাশ্রম এলাকার স্বপন বড়ুয়া বাড়ির দুলাল চন্দ্র নাথের ছেলে শ্যামল চন্দ্র নাথ (১৯) ও বোয়ালখালী উপজেলার উত্তর কড়লডেঙ্গার ষষ্ঠী মহাজন বাড়ির কানু চৌধুরীর ছেলে রানা চৌধুরী (১৮)।

আদালত সূত্র জানায়, নগরীর বালুরছরা এলাকায় বাস করা এক নারী পোশাক শ্রমিক দীর্ঘদিন ধরে স্বামীকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ চালান।

এ সময় দণ্ডপ্রাপ্ত তিনজনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। দণ্ডপ্রাপ্তরা তার স্বামীকে খুঁজে দেবে বলে ৪ অক্টোবর (মঙ্গলবার) বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের গুচ্চ গ্রামে নিয়ে যায়। পরে গভীর রাত পর্যন্ত আটকে রেখে তারা ওই নারীর ধর্ষনের চেষ্টা চালায় দণ্ডপ্রাপ্তরা। এ সময় ওই নারী চিৎকার দিলে এলাকাবাসী দণ্ডপ্রাপ্তদের ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেন।

এসএ