শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬০ কার্টন সিগারেট, ২০টি মোবাইল এবং স্বর্ণের ১৩টি চেন ও ১২ আংটিসহ মশিউর রহমান নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি, মিডিয়া) তানজিনা আক্তার বলেন, উদ্ধার হওয়া পণ্যগুলোর মধ্যে ব্ল্যাক সিগারেট ২৬০ কার্টন, ১৬ আসুস জেনফোন-৫ মোবাইল, ৪টি স্যামসং গ্যালাক্সি এ-৭ মোবাইল এবং স্বর্ণের ১৩টি চেন ও ১২ আংটি রয়েছে।
তিনি আরো বলেন, কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ালাইন্সের এমএইচ-১০২ ফ্লাইটে বিমানবন্দরে এসে পৌছে ২ নম্বর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মশিউরকে আটক করা হয়। মশিউরের বাড়ি বরিশালের আলেকান্দ্রায়।
ইআর





