অনলাইন ডেস্কঃ আজ বুধবার ১৪ অক্টোবর সাইফুল ইসলামের জন্মদিন। তিনি ১৯৯৬ সালের ১৪ অক্টোবর মাদারীপুর জেলা কালকিনি উপজেলার পূর্বচর কয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ খোকন সরদার। তিনি দু'ভাই বোনের মধ্যে ছোট ।
মানবতার সেবক সাইফুল ইসলাম শিক্ষাজীবনে এস.পি.এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি কলেজ থেকে ২০১২ সালে SSC পাশ করেন এবং ২০১৪ সালে HSC পাস করেন। তিনি বর্তমানে রাজধানীর ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনার্সে লেখা-পড়া করছেন।
মানবতার সেবক মোঃ সাইফুল ইসলাম শিক্ষা জীবনের পাশাপাশি পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে মানুষকে সহযোগীতা করেন। যেমন বর্তমানে করোনা ভাইরাসের মধ্যে মানুষকে আর্থিক সহযোগীতা, অসহায় পরিবার গুলোকে খাদ্য সামগ্রী দেওয়া এবং নিজ জেলাসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীদেরকে ব্লাড ম্যানেজ করে দেওয়ার মতো মানবিক সেবা প্রদান করেন। শুধু তাই নয় তিনি প্রতি বছর রোজার সময় রাজধানীর ঢাকাসহ নিজ গ্রামে এতিম মাদ্রাসার ছেলেদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেন।
আজ এমন একজন মানবতার সেবক মোঃ সাইফুল ইসলামের শুভ জম্মদিন। জন্মদিনে প্রিয় মানবতার সেবক ও প্রিয় মানুষ সাইফুল ইসলামকে শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন আপনি। বেঁচে থাকুন আরও অনেক বছর।আপনার পথ চলা শুভ হোক, দোয়া রইলো। শুভ জন্মদিন।
এবিছিদ্দিক





