ঢাকার ধামরাইয়ে ৯৬পিচ ইয়াবাসহ কামাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (৩১জানুয়ারী) দিন গত রাত ১০টার সময় বড় জেঠাইল আল মদিনা মসজিদ এলাকা থেকে ৯৬পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
কামাল হোসেনের বাড়ী ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল গ্রামের মৃত ওয়াজুদ্দিনের ছেলে বলে জানাগেছে।
ধামরাই থানার (এ এস আই) মোঃ আব্দুল আলীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কামাল হোসেন বড় জেঠাইল গ্রামের আল মদিনা মসজিদের পাশে ইয়াবা বিক্রির খবর পাই।
তার পর আমরা সাথে সাথে সংঙ্গীয় বাহিনী নিয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে ৯৬ পিচ ইয়াবাসহ কামালকে হাতে নাতে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
সায়েম/এএস





