গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের বানিজ্যিক খামার সাহেবগঞ্জ ইক্ষু খামারে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা।
খামারের ১নং ব্লকে শনিবার দুপুর ২টার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ ফায়াস সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালখ আব্দুল আউয়াল জানান, দুস্কৃতিকারীদের দেয়া আগুনে খামারের ১নং ব্লকের ৮ একক জমির আখ পুড়ে যায়।
আগুন দেয়ার ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
রুবেল/নাজিব





