চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগনাথপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

তারা হলেন- বগু মিয়া (৩০) ও আজগার আলী (৪০)। শুক্রবার সকাল সাড়ে সাতটার সময় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে উপজেলার হুদা পাড়া গ্রামের লস্কর আলীর ছেলে বগু মিয়া ও হযরত মোল্লার ছেলে আজগর আলীসহ ৬-৭ জন গরু ব্যবসায়ী জগনাথপুর সীমান্তে ৯৫ নং মেইন পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে।

তারা বেলতলা নামক স্থানে পৌঁছালে নদীয়া জেলার চাপড়ার থানার গোংড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে দুজনকে ধরে ফেলে।

জগনাথপুর ক্যাম্পের বিজিবি কমান্ডার আলাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ফেরত চেয়ে দুপুরে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।

এআর