গাইবান্ধায় বিএনপির দুই কর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কট্রোল রুম অপারেটর আবদুর রশিদ জানান, নাশকতার মামলায় সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী থানায় বিএনপির ২ কর্মীসহ সদর, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সাঘাটা ও ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানাসহ অপরাধমূলক বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইআর