আজ ২৬ আগস্ট। রক্তাক্ত ফুলবাড়ী দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে, ফুলবাড়ী কয়লা খনি উম্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়নের প্রতিবাদে, খনি বাস্তবায়নের জন্য প্রস্তাবকারী এশিয়া এনার্জি নামক একটি বহুজাতীক বিদেশি কোম্পানির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসুচি পালন করতে গিয়ে, আইন শৃংখলা বাহিনী (বিডিআর) সদস্যদের গুলিতে তরিকুল, আমিন ও সালেকিন সামে ৩ যুবক নিহত হন। আহত হন, চিরতরে পঙ্গু হওয়া বাবলু রায়সহ কয়েক শত সাধারণ মানুষ।
এই ঘটনায় ফুলবাড়ীবাসীর বাধ ভাঙ্গা আন্দোলনের মুখে, ফুলবাড়ী শহর ছাড়তে বাধ্য হয় বিডিআরসহ আইন শৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যরা। ফুলবাড়ী জনপদ লাখো জনতার আন্দোলনের মুখে ২৯ আগস্ট তৎকালীন সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ৬ দফা চুক্তিতে আবদ্ধ হয়। এরপর থেকে এই দিন টিকে ফুলবাড়ীবাসী 'ফুলবাড়ী দিবস' হিসেবে পালন করে আসছে।
এবারও ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবি সংগঠন ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দিবসটি পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এদিকে ফুলবাড়ী দিবস ৮ বছর পেরিয়ে গেলেও আজও বাস্তবায়ন হয়নি, ফুলবাড়ীবাসীর সঙ্গে তৎকালীন সরকারের সম্পাদিত ৬ দফা চুক্তি। এজন্য আন্দোলনকারী সংগঠন সম্মিলিত পেশাজীবি সংগঠন ও তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সে সময় বিরোধি দলে থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে ছিল তার বাস্তবায়নের জন্য আহবান জানান।
এ বিষয়ে ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবি সংগঠনের আহবায়ক ও পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক বলেন বর্তমান প্রধানমন্ত্রী ২০০৬ সালে বিরোধি দলীও নেতা থাকাকালীন ফুলবাড়ীতে এসে ফুলবাড়ী বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি ক্ষমতায় যান তাহলে ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ৬ দফা চুক্তি বাস্তবায়ন করবেন, এজন্য তিনি ৬ দফা চুক্তি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চান।
অপর দিকে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন বর্তমান প্রধানমন্ত্রী বিরোধি দলে থাকা অবস্থায় ২০০৬ সালে ফুলবাড়ীতে এসে ফুলবাড়ীর বীর জনতাকে স্যালুট দিয়েছিল এবং ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ৬ দফা চুক্তি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে আজও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি।
এই সুযোগে আবারও এশিয়া এনার্জির কমিশন ভোগী দালালেরা নানা ভাবে ফুলবাড়ী বাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। এজন্য তিনি আইন করে ফুলবাড়ী বাসীর ৬ দফা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে এশিয়া এনার্জির দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার দাবী জানান।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর, জেডআই





