নয়টি পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার দুপুরে ঘোষিত তফসিল অনুযায়ী নয়টি পৌর সভায় ভোট অনুষ্ঠিত হবে ২৫ মে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ এপ্রিল, বাছাই ২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ৯ মে।
যে নয়টি পৌর সভায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে- নরসিংদির ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালি সদর ও শেনবাগ, ফেনীর ছাগল নাইয়া, কক্সবাজারের টেকনাফ এবং খাগরাছড়ির রামগড়।
এমবি





