মৌলভীবাজার জেলা কারাগারে অমিত বনার্জি (৪৫) নামের এক হাজতি আত্মহত্যা করেছে।
১১মে বুধবার দুপুর ২.৩০ মিনিটে এ ঘটনাটি ঘটে। কারাগার সূত্রে জানা যায়, অমিত বেনার্জি (৪৫) বড়লেখা থানার একটি হত্যা মামলার হাজতি।
সে বুধবার দুপুরে কারাগারের একটি বাথরুমের সাওয়ারের সাথে আত্মহত্যা করে। কারাগারের অন্যান্য হাজতিরা মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে কারা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এমআইএস





