সেনাবাহিনীর বিশেষ অভিযানে দু'টি পিস্তল ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছ বান্দরবানের লামা উপজেলা।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীররাতে লামার বন্যার চর এলাকা থেকে এসব আগ্নোয়াস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর লামা জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মেহেদি জানান, ওই এলাকায় জেএসএস অথবা এমএনপির সদস্যরা গোপন বৈঠক করছিল বলে খবর পেয়ে আমরা বিশেষ অভিযান চালাই। অভিযানের খবর পেয়ে দুর্বৃত্তরা পিস্তল ও কার্তুজ ফেলে আগেই পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আমরা অস্ত্র উদ্ধারের খবর পেয়েছি।
ইআর





