যশোরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান (২৩) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ চারজন।

শুক্রবার (২০ মে ) বেলা পৌনে ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের সদর উপজলোর যুব উন্নয়ন অধিদপ্তরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।

আহতরা হলেন, মণিরামপুর উপজেলার জিয়াউর রহমানের স্ত্রী সোনিয়া (৩০) ও মেয়ে তাসমি তানিয়া (৩)। অপর দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

যশোর কোতোয়ালি মডলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বেলা পৌনে ১১টার দিকে মাগুরাগামী প্রাইভটেকার ও বিপরীতদিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালকসহ ৫ জন আহত হন।

তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

এমই