আশ্চর্যজনক অস্বাভাবিক দেখতে একটি ডিম পেড়েছে মুরগি। আর এই ডিম একনজর দেখতে ভীড় জমাচ্ছেন অনেক মানুষ।কেউ কেউ আবার এই অপূর্ণাঙ্গ ডিমটিকে অলৌকিক বলে মন্তব্য করছেন। অলৌকিক ভেবে কোনো প্রাপ্তির আশায় ডিম দেখতে এসে কেউ কেউ ফেলে যাচ্ছে অর্থ-কড়ি।
ফিনলে চা কোম্পানির কাকিয়াছড়া চা বাগানের বাবুল মাঝির বাড়িতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিমটি পেড়েছে তাদের পালিত মুরগি।ডিমের উপর আবার দেখা মিলছে মুরগির টাটকা নাড়ি।
স্থানীয় মামুন আহমেদ বলেন, আমি সরেজমিন গিয়ে ডিমটি দেখেছি। আমার কাছে মনে হলো, ডিমটি পরিপূর্ণতা লাভের আগেই পেড়েছে মুরগি।
বাবুল মাঝির স্ত্রী প্রথম ডিমটিকে এমন অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। পরে লোকমুখে এই খবর প্রচার হলে এলাকার মানুষ এসে তার বাসায় ভিড় করেন।
ইআর





