নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মূসাপুর ক্লোজারের শেষ পর্যায়ে বাস্তবায়নের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে পানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. জাফর আহাম্মেদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত মহা-পরিচালক মাহতাব উদ্দিন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসার, পানি বিশেষজ্ঞ, এ্যামিরেটারস্ ড. আইনুন নিশাত এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১শ ৭৪ কোটি টাকা ব্যয়ে নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া ছোট ফেনী নদীর নিষ্কাশন প্রকল্প ছোট ফেনী নদীর উপর এই মূসাপুর ক্লোজার নির্মাণের কাজ বাস্তবায়ন করছে।
পানি সম্পদমন্ত্রী মুসাপুর ক্লোজারের তৃতীয় পর্যায়ের নির্মাণ কাজের পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সচিবগন, ঠিকাদারদেরকে ক্লোজারের বাস্তবায়নের বিভিন্ন দিক যথাযথভাবে সমাপ্ত করার উপর নির্দেশনা প্রদান করেন। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পানি সম্পদমন্ত্রী, আগামী ৭ দিনের মধ্যে এই মূসাপুর ক্লোজার নির্মাণ কাজ বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, এই ক্লোজার নির্মাণ কাজ সমাপ্ত হলে ক্লোজার এলাকায় অনেক আবাদি জমিন পুনঃরুদ্ধার করা হবে। মন্ত্রী পুনরুদ্ধারকৃত জমিতে ভূমিহীন ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদেরকে পূর্নবাসন করা হবে বলে জানান।
এছাড়া এই প্রকল্প এলাকায় সেচের মাধ্যমে ব্যাপক কৃষি উৎপাদন, মৎস চাষ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। তিনি বলেন, প্রকল্প এলাকায় একটি মনোরম পর্যটন এলাকা হিসেবে রূপান্তরিত করা হবে।
তাই তিনি দ্রুত কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া প্রকল্প এলাকায় ১ লাখ ৩০ হাজার হেক্টর জমির লবনাক্ত প্রবেশ রোধ, ১ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা নিরসনসহ দরিদ্র জনগোষ্ঠীর আয়বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এসএইচ





