শিল্পমন্ত্রী আমির হোসেন আমু’র পিতা মরহুম মোয়াজ্জেম হোসেন স্মরণে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতিতে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সমিতির সভাপতি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল, অ্যাডভোকেট আবদুর রশিদ সিকদার, অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট মাহাবুব তালুকদার ও অ্যাডভোকেট মঞ্জুর হোসেন বক্তব্য রাখেন। পরে মরহুম মোয়াজ্জেম হোসেন এবং আইনজীবী সমিতির প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

মোয়াজ্জেম হোসেন ৪৬ বছর আগে ১৯৬৮ সনে মারা যান। তার নামে ঝালকাঠি আইনজীবী সমিতিতে আলহাজ্ব আমির হোসেন আমুর অর্থায়নে ৫ বছর পূর্বে আধুনিক লাইব্রেরিতে ভবন প্রতিষ্ঠা করা হয়েছে।

সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল সহ বর্তমান আইনজীবী সমিতির কর্মকর্তাদের উদ্দ্যোগে এবারই প্রথম জেলা আইনজীবী সমিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, মরহুমের আত্মীয় আবুদ হাসান বাবু, যুগ্মসম্পাদক মোবারক হোসেন মল্লিক, উপ-দফতর সম্পাদক তরুণ কুমার কর্মকার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির ও হাবিবুর রহমান হাবিল উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর