রাজধানীর উত্তরায় অজ্ঞাত পরিচয় এক যুবককে (২৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন একটি নির্মাণাধীন ভবন থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানান, তাকে ঘটনার দিন বিকেলে কোনো এক সময় হত্যা করা হয়। ১০ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। মাথা থ্যাতলানো ছিল।

ওসি বলেন, হত্যার ধরন দেখে মনে হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এফএফ